1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন - dainikonlinenews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:০০|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 561 Time View

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে আগুন লাগার প্রায় ৭ ঘণ্টা পর রাত ৯টা ১৮ মিনিটের পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আজ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটিতে বিমানের ফ্লাইট সেফটি শাখার প্রধানকে সভাপতি এবং ইনস্যুরেন্স শাখার উপব্যবস্থাপককে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, করপোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি শাখার মহাব্যবস্থাপক, কোয়ালিটি অ্যাসুরেন্স শাখার প্রধান প্রকৌশলী, নিরাপত্তা শাখার উপমহাব্যবস্থাপক, কার্গো রপ্তানি শাখার উপমহাব্যবস্থাপককে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

 

অফিস আদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি নির্ধারণ, দায়দায়িত্ব শনাক্তকরণ এবং ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে।

এদিকে রাত ৯টা ১৮ মিনিটের পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খাইরুল ইসলাম নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে এই প্রতিবেদক জানান, আগুন লাগার সাত ঘণ্টা পরও কার্গো ভিলেজ কমপ্লেক্স থেকে প্রচুর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। সেখানে উৎসুক জনতার ভিড় থাকায় বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সরে যেতে বলা হচ্ছে। আগের চেয়ে আগুন কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আজ বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট রওনা হয়। আগুন ছড়াতে থাকলে ইউনিটের সংখ্যাও বাড়তে থাকে। আগুন নেভাতে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট কাজ করছে,তথ্যসূত্র প্রথম আলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork