1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শ্বাসকষ্ট কমেছে - dainikonlinenews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:০০|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শ্বাসকষ্ট কমেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 539 Time View
নিজস্ব প্রতিবেদক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণের ফলে যে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল, তা কমেছে। তবে ফুসফুসে সংক্রমণ থেকে তাঁর শরীরে নিউমোনিয়া দেখা দিয়েছে। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এসব তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। কেবিনে রেখেই মেডিকেল বোর্ড তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

খালেদা জিয়ার চিকিৎসকদের মধ্যে অন্যতম চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিকী আজ বুধবার সাংবাদিকদের জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে। নয়াপল্টনের ভাসানী ভবনে চেয়ারপারসনের সুস্থতা কামনা করে মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশনেত্রী এমন একজন নেত্রী, যিনি আমাদের গভীর অন্ধকারে আলোর পথ দেখিয়েছেন। তিনি সংকটের মধ্যেও কী করে মাথা উঁচু করে থাকতে হয়, সেটা আমাদের শিখিয়েছেন…আমাদের শিখিয়েছেন সংকটের মধ্যেও নিজেদের মধ্যে ঐক্য রেখে কীভাবে এগিয়ে যেতে হয়। আমরা আজ এখানে তাঁর সুস্থতার জন্য দোয়া করব, আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করব।’

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা দোয়া মাহফিলে অংশ নেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। কিছুদিন পরপরই নানা জটিলতায় তাঁকে হাসপাতালে যেতে হচ্ছে। (সূত্র প্রথম আলো)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork