1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক - dainikonlinenews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:০১|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,
  • 344 Time View

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে নগরের পতেঙ্গায় র‍্যাব-৭ কার্যালয়ে নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেবের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। তবে রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়। আমরা খুব শিগগির অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করব। অবৈধ কর্মকাণ্ডের আস্তানা আমরা ভেঙে গুঁড়িয়ে দেব।’

র‍্যাবের মহাপরিচালকের কাছে সাংবাদিকেরা জানতে চান, মাইকে ঘোষণা দিয়ে হামলা হয়েছে, তাদের চিহ্নিত করা গেছে কি না। এমন প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন, ‘বিষয়টি তদন্ত করব। হত্যাকাণ্ড ও র‍্যাবের ওপর আক্রমণে যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।’

এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, জানতে চাইলে র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘তদন্তকারী কর্মকর্তা বলতে পারবেন, কারা সম্পৃক্ত আছে। খুব শিগগির এটা বেরিয়ে আসবে। মামলা প্রক্রিয়াধীন আছে। সূত্র প্রথম আলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork