1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
স্বদেশ লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দায়িত্বে যোগদান করেছেন এ জেড কাওছার - dainikonlinenews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:০২|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

স্বদেশ লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দায়িত্বে যোগদান করেছেন এ জেড কাওছার

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 777 Time View

নিজস্ব প্রতিবেদক:তরুণ বীমা সংগঠক এ জেড কাওছার স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ৫১তম সভায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। এর পর ২০ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন এবং কোম্পানির উন্নয়ন ও প্রশাসনিক কর্মকর্তাগন তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।২০০৩ সালে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমা খাতে যাত্রা শুরু করেন এ জেড কাওছার। এরপর দেশের বিভিন্ন জীবন বীমা কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালে স্বদেশ ইসলামী লাইফে যোগদানের পর ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।শিক্ষাজীবনেও তিনি রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি অর্জনের পাশাপাশি ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সব পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন। পরে আইএবিআইটি থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় (এইচআরএম) এমবিএ ডিগ্রি লাভ করেন।বীমা খাত দীর্ঘদিন ধরে নানা সংকটে থাকলেও তরুণ নেতৃত্বের উত্থান নতুন আশার সঞ্চার করছে। বীমা শিল্পের বিশেষজ্ঞদের মতে, তরুণ নির্বাহীরা নতুন দৃষ্টিভঙ্গি, প্রযুক্তিনির্ভর কৌশল ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতের মাধ্যমে এই খাতকে আরও প্রাণবন্ত করতে পারবেন।

স্বদেশ ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ আশা করছে, এ জেড কাওছারের অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ কোম্পানির উন্নতি ও প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণ নেতৃত্বের এ ধারা দেশের বীমা খাতের সামগ্রিক উন্নয়নেও দিকনির্দেশক হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork