1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
নির্বাচনী জোটের লাভ-ক্ষতি নিয়ে এনসিপির নির্বাহী কাউন্সিলে আলোচনা - dainikonlinenews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:০৯|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

নির্বাচনী জোটের লাভ-ক্ষতি নিয়ে এনসিপির নির্বাহী কাউন্সিলে আলোচনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 166 Time View

নিজস্ব প্রতিবেদক আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও গণ অধিকার পরিষদের সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে দলটির নির্বাহী কাউন্সিলে আলোচনা হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশকে এই জোটে রাখা হবে কি না, তা নিয়েও আলোচনা করেছেন এনসিপির নেতারা।

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে চার ঘণ্টা ধরে এনসিপির নির্বাহী কাউন্সিলের সভা হয়। ৫১ সদস্যের নির্বাহী কাউন্সিলের অধিকাংশ সদস্য সভায় অংশ নেন।

সভায় অংশ নেওয়া এনসিপির শীর্ষ পর্যায়ের চারজন নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেন, সভায় সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে নির্বাহী কাউন্সিলের সদস্যরা মতামত দেন। এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের নির্বাচনী জোট হলে কী লাভ বা ক্ষতি হবে, তা নিয়ে মতামত দিতে গিয়ে অনেকেই এ বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানান। জেএসডি এই জোটে যুক্ত হতে পারে, এ নিয়েও আলোচনা হয়।

রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপল বাংলাদেশ) এনসিপির এই জোটে থাকতে পারে কি না, তা নিয়েও এনসিপির নেতারা সভায় মতামত দেন। বেশির ভাগ নেতা এর বিপক্ষে মত দেন। এ ক্ষেত্রে অনেকের যুক্তি ছিল, কোনো প্ল্যাটফর্ম রাজনৈতিক দলের নির্বাচনী জোটসঙ্গী হতে পারে কি না।

এই সভার বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন প্রথম আলোকে বলেন, সম্ভাব্য নির্বাচনী জোটের লাভ-ক্ষতি নিয়ে নির্বাহী কাউন্সিলের সভায় সদস্যরা মতামত দিয়েছেন। এখানে যে আলোচনা হয়েছে, তা আমলে নিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এনসিপির রাজনৈতিক পর্ষদ এবং জোটের আলোচনায় থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সূত্র প্রথম আলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork