
নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে সরকার।
আজ শনিবার রাজধানী ঢাকায় এক কর্মশালা অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
রাজধানীর হোটেল লেকশোর হাইটসে ‘বিল্ডিং ব্রিজ: রিজিওনাল ইলেকটোরাল গভর্ন্যান্স অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশানস। সূত্র প্রথম আলো)