1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
নির্বাচনকালীন এসপি নিয়োগে গুরুত্বপূর্ণ বৈঠক - dainikonlinenews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:৩৮|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

নির্বাচনকালীন এসপি নিয়োগে গুরুত্বপূর্ণ বৈঠক

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 570 Time View

নিজস্ব প্রতিবেদক নির্বাচনকালীন সময়ে জেলা পুলিশের এসপি নিয়োগ নিয়ে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলি তদারকির জন্য গঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি এই বৈঠক আয়োজন করে। কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

কমিটির অন্য সদস্যরা হলেন—অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।
নৌপরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি এবং তার ওপরের পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেয় ।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপযুক্ত এসপি নিয়োগ নিয়ে আলোচনা হয়। লটারির মাধ্যমে নাকি আগের নিয়মে রদবদল করা হবে—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।

চলতি বছরের জানুয়ারিতে জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও তদারকি করতে তিনটি কমিটি গঠন করে সরকার।

তাদের মধ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটিটি অন্যতম। সূত্র যুগান্তর)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork