1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার - dainikonlinenews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:০৬|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫,
  • 428 Time View

নিজস্ব প্রতিবেদক আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে সৃষ্ট নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড় ‘সেনিয়ারে’ পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এজন্য আগাম প্রস্তুতি হিসেবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু ও পদুচেরিসহ একাধিক এলাকায় সতর্কতা জারি করেছে আইএমডি।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, মালাক্কা প্রণালির কেন্দ্রীয় অংশে উচ্চস্তরের বায়ুচক্রবাতের প্রভাবে আজ স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে মালাক্কা প্রণালি ও দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি ২৪ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিয়ে উত্তর-পশ্চিম দিক হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়টি গঠিত হলে সেটির নাম হবে ‘সেনিয়ার’, যার অর্থ ‘সিংহ’। আরবি ভিত্তিক এই নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আইএমডির তথ্যমতে, সম্পূর্ণ ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেনিয়ারের সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এটি আন্দামান-নিকোবর অঞ্চলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, কেরালা, লাক্ষাদ্বীপ ও অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। সূত্র কালবেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork