1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২৭ সাংবাদিক পেলেন দেশসেরা প্রতিবেদনের স্বীকৃতি - dainikonlinenews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:২৯|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২৭ সাংবাদিক পেলেন দেশসেরা প্রতিবেদনের স্বীকৃতি

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫,
  • 610 Time View

নিজস্ব প্রতিবেদক নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে আসা অতিথিদের সঙ্গে পুরস্কার হাতে বিজয়ীরা।ছবি: নগদের সৌজন্যে
ছাপা পত্রিকা, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের ২৭ জন সাংবাদিক অর্জন করেছেন ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’। গত রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সেরা প্রতিবেদনের পুরস্কার তুলে দেওয়া হয়। এতে সহায়তা দিয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহসহ নগদ পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২৪টি ক্যাটাগরিতে প্রকাশিত প্রতিবেদন থেকে ২৭টিকে পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়। এর মধ্যে দুটি ক্যাটাগরিতে চারজন যৌথভাবে পুরস্কার জিতেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ের প্রতিবেদনগুলো পুরস্কার মনোনয়নের জন্য বিবেচিত হয়েছে।পুরস্কার বিজয়ীরা হলেন সালাহ উদ্দিন জসিম (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), রফিকুল ইসলাম (দ্য ডেইলি সান), এম এ নোমান (দৈনিক আমার দেশ), জিয়াদুল ইসলাম (দৈনিক আমাদের সময়), মো. শাখাওয়াত প্রিন্স (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), মো. শরিফুল ইসলাম (দ্য ডেইলি স্টার), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), হারুন আর রশিদ (দৈনিক কালবেলা), মো. আবু সালেহ রনি (দৈনিক সমকাল), মো. রাহেনুর ইসলাম (সকালসন্ধ্যা ডটকম), মো. শওকত আলী (দৈনিক দেশ রূপান্তর), মো. জসীম উদ্দীন (ঢাকা পোস্ট ডটকম), এহসানুল হক জসীম (দ্য ডেইলি সান), মো. হেলিমুল আলম (দ্য ডেইলি স্টার), শামসুল হক মোহাম্মদ মিরাজ (দৈনিক কালেরকণ্ঠ), শাহ মো. রাশেদুর রহমান  (ডিবিসি নিউজ), আবু জাহেদ মুহম্মদ সেলিম (মাছরাঙা টেলিভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), রাজিব ঘোষ (ডিবিসি নিউজ), মো. ইমদাদুল হক (চ্যানেল টোয়েন্টিফোর), মো. ইউসুফ আলী (ডিবিসি নিউজ), সুশান্ত কে সিনহা (একাত্তর টেলিভিশন), শাহনাজ শারমীন (একাত্তর টেলিভিশন), মেহ্দী আজাদ মাসুম (বৈশাখী টেলিভিশন), মৌসুমী ইসলাম (দ্য ডেইলি সান) এবং হাসান আরিফ (দৈনিক রূপালী বাংলাদেশ)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সভাপতিত্ব করেন ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন।

এ পুরস্কারের জন্য গঠিত ১০ সদস্যের জুরিবোর্ডের চেয়ারম্যান ছিলেন ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।

এর আগেও ২০২১ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সার্বিক সহায়তা করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশীয় সেবা হিসেবে গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়ন ও সম্মাননা দেওয়ার ক্ষেত্রে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। (সূত্র প্রথম আলো)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork