1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
ভারত, চীন, রাশিয়া ও জাপান চার মাসে ঋণের কোনো প্রতিশ্রুতি দেয়নি - dainikonlinenews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:১৩|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

ভারত, চীন, রাশিয়া ও জাপান চার মাসে ঋণের কোনো প্রতিশ্রুতি দেয়নি

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 387 Time View

এ ছাড়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকও (এআইআইবি) ঋণের কোনো প্রতিশ্রুতি দেয়নি।

আজ রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই-অক্টোবর মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এই তথ্য পাওয়া গেছে।

ইআরডি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ৪ মাসে সব মিলিয়ে বাংলাদেশ ১২১ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে। আর বিশ্বব্যাংকের কাছে সোয়া এক কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যান্য দাতা সংস্থা ও দেশ এই চার মাসে সাড়ে ৬১ কোটি ডলার দেবে বলে জানিয়েছে।

গত অর্থবছরের প্রথম চার মাসে সাড়ে ২৫ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল যা এবারের চেয়ে প্রায় ১০০ কোটি ডলার কম।

কারা কত দিল

চলতি অর্থবছরের চার মাসে (জুলাই-অক্টোবর) সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে রাশিয়া। দেশটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ৪০ কোটি ৭৭ লাখ ডলার ছাড় করেছে। এরপরে আছে বিশ্বব্যাংক। এই সংস্থা দিয়েছে ৪০ কোটি ৫২ লাখ ডলার। আর এডিবি দিয়েছে প্রায় ২৫ কোটি ডলার। চীন ও ভারত ছাড় করেছে যথাক্রমে ১৯ কোটি ডলার ও ৮ কোটি ডলার। জাপান দিয়েছে ৮ কোটি ডলার।

ছাড় ১৬৬ কোটি ডলার, শোধ ১৫৮ কোটি ডলার

ইআরডির প্রতিবেদন অনুসারে, গত চার মাসে সব মিলিয়ে ১৬৬ কোটি ডলার ছাড় করেছে দাতা সংস্থা ও দেশগুলো। অন্যদিকে আগের নেওয়ার ঋণের সুদ ও আসল পরিশোধ করতে খরচ হয়েছে ১৫৮ কোটি ডলার। এর মধ্যে ১০২ কোটি ডলার আসল ও সুদ ৫৬ কোটি ডলার। দিন দিন ঋণ পরিশোধের পাল্লা ভারী হচ্ছে।(সূত্র প্রথম আলো)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork