1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৫ সালের শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠিত - dainikonlinenews
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:৪৭|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৫ সালের শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 247 Time View

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাগণের মাঝে শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান ৩০ নভেম্বর ২০২৫, রবিবার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তিকালীন পদক প্রদান করেন।

বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কর্মরত কর্মকর্তা, বিমানসেনা এবং এমওডিসি (এয়ার) সদস্যগণের মাঝে প্রতি বছর শান্তিকালীন পদক প্রদানের বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের জন্য বিমান বাহিনীর ৪০ জন কর্মকর্তা ও বিমানসেনাকে শান্তিকালীন পদক প্রদান করা হয়। শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যগণকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং বিমান বাহিনীর সকল সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাদের এই সম্মাননা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে ।

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork