1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
মুন্সীগঞ্জের অন্যতম শীর্ষসন্ত্রাসী ও ১৯ টি মামলার কুখ্যাত আসামি মিল্টন মল্লিক'কে গ্রেফতার করেছে র‍্যাব-১১ - dainikonlinenews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:১৩|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

মুন্সীগঞ্জের অন্যতম শীর্ষসন্ত্রাসী ও ১৯ টি মামলার কুখ্যাত আসামি মিল্টন মল্লিক’কে গ্রেফতার করেছে র‍্যাব-১১

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 438 Time View

নিজস্ব প্রতিবেদক  র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ২৯২ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০১ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ১৯০ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১০০ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৪০ জন গ্রেফতারসহ ১২৫ টি অস্ত্র, ১৩৯৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৪৭৮ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‍্যাব-১১। পাশাপাশি ৮৩ জন অপহরণকারী গ্রেফতারসহ ৯৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৯৬ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৫৯৩ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‍্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। স্থানীয় সূত্র এবং মিডিয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামের বারেক মল্লিকের ছেলে আসামি মিল্টন মল্লিক (৪৬) বিভিন্ন সময় মারাত্মক অস্ত্র নিয়ে তার ক্যাডার বাহিনী নিজ এলাকায় অস্ত্রের মহড়া প্রদর্শন করে জনমনে আতঙ্ক ও ভয়ভীতি দেখিয়ে ত্রাশের সৃষ্টি করে। তাছাড়াও সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতিসহ এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসের রাজ্য কায়েম করে। গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ যৌথ বাহিনী মিল্টন মল্লিকের বাসায় অভিযান চালিয়ে ০৭ টি তাজা ককটেল বোমা, ০২ টি সুইচ গিয়ার চাকু সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে। তার সহযোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায় মিল্টন মল্লিক চর এলাকাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এবং এলাকায় একক আধিপত্য বিস্তারের জন্য ককটেল, সুইচ গিয়ারসহ বিভিন্ন দেশী বিদেশী অস্ত্র নিজ হেফাজতে রাখে। আসামি মিল্টন মল্লিকের এই সন্ত্রাসী কর্মকান্ড জনমনে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করে যা বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে সারাদেশে ব্যাপক সাড়া ফেলে।

৩। এরই প্রেক্ষিতে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের আভিযানিক দল অদ্য ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ ১৬.২০ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন যশলং এলাকা হইতে চুরি, ডাকাতি, মাদক ও বিস্ফোরকসহ ১৯ টি মামলার দুর্ধর্ষ আসামি মিল্টন মল্লিক (৪৬), পিতা বারেক মল্লিক, সাং-মাকু হাটি, থানা সদর, জেলা মুন্সিগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। গ্রেফতারকৃত আসামিকে গ্রেফতারি পরোয়ানা মূলে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork