1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
ডিবি, নারায়ণগঞ্জ কর্তৃক ১৬ (ষোল) কেজি গাঁজা সহ এক জন মাদক কারবারি গ্রেফতার - dainikonlinenews
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৫১|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

ডিবি, নারায়ণগঞ্জ কর্তৃক ১৬ (ষোল) কেজি গাঁজা সহ এক জন মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 726 Time View

নিজস্ব প্রতিবেদক জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ এনায়েত হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, নারায়ণগঞ্জ- এর একটি চৌকস টিম ২৯/১১/২০২৫ খ্রিঃ সন্ধ্যা ১৭.২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পশ্চিম জালকুড়ি পাওয়ার হাউজের পশ্চিম পাশে জনৈক খালেদা বেগমের বাড়ীতে অভিযান পরিচালনা করে ০১(এক) জন ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম-ঠিকানা ১। মোঃ আল আমিন (৩৩), পিতা-মোঃ ইকবাল হোসেন সেন্টু, মাতা-নাজমা বেগম, সাং-ধারালিয়া, থানা-বানারীপাড়া, জেলা- জেলা- বরিশাল, এ/পিঃ- পশ্চিম জালকুড়ি পাওয়ার হাউজের পশ্চিম পাশে জনৈক খালেদা বেগমের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত মোঃ আল আমিন (৩৩) এর হেফাজত থেকে ১৬ (ষোল) কেজি গাজা উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ০৬ টি মামলা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork