1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত - dainikonlinenews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:০২|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

সাঁজোয়া কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 195 Time View

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ২৬ নভেম্বর ২০২৫ (বুধবার): আজ বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুল (এসিসিএন্ডএস) এ সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএস এ পৌঁছালে তাঁকে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সাঁজোয়া কোর এর কর্নেল কমান্ড্যান্ট; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।

সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং মাতৃভূমির সেবায় সাঁজোয়া কোরের অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে বর্তমান পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সকল সদস্যবৃন্দের প্রতি আহবান জানান এবং প্রত্যেক সদস্য ভবিষ্যতে দেশ সেবায় অনন্য ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে, তিনি এসিসিএন্ডএস-এ বৃক্ষরোপন ও অধিনায়কগণের সাথে আলোকচিত্রে অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সাঁজোয়া কোর এর কর্নেল কমান্ড্যান্ট; ডিজি এনএসআই; এডজুটেন্ট জেনারেল; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট এসিসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া ব্রিগেডসহ সকল সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork