1. dainikonlinenews24@gmail.com : dainikonlinenews :
বিসিএস শিক্ষা ক্যাডারের ১৮৭০ জনকে সহকারী অধ্যাপক পদোন্নতি - dainikonlinenews
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:১৩|
শিরোনামঃ
রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান পদে তৃণমূলের আলোচনায় হাজী আল মামুন রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়, জঙ্গল সলিমপুরের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের মহাপরিচালক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান শহীদ হাদির মৃত্যুতে যা বলল জাতিসংঘ সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব

বিসিএস শিক্ষা ক্যাডারের ১৮৭০ জনকে সহকারী অধ্যাপক পদোন্নতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫,
  • 477 Time View

২০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক দীর্ঘ বঞ্চনা ও মামলা মকদ্দমা শেষে অবশেষে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন শিক্ষা ক্যাডারের ১৮৭০ প্রভাষক। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় তাদের পদোন্নতির আদেশ জারি করেছে। এই পদোন্নতি শিক্ষা ক্যাডারের কিছু আত্মীকৃতসহ ৩২, ৩৩, ৩৪ ও ৩৫তম বিসিএসের ব্যাচ ভিত্তিক পদোন্নতি হলো। শিক্ষা ক্যাডারের নিকট ইতিহাসে এটি সংখ্যার বিচারে একটি বড় আকারের পদোন্নতি। এই পদোন্নতির জন্য প্রভাষকরা ‘ বিসিএস প্রভাষক পরিষদ’ ব্যানারে টানা কয়েক সপ্তাহ ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’সহ নানা আন্দোলন কমসূচি চালিয়ে আসছিলো।

এদিকে ব্যাচ ভিত্তিক এই বিশাল সংখ্যক পদোন্নতিতে শিক্ষামন্ত্রনালয় কতৃপক্ষের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘বিসিএস প্রভাষক পরিষদ’। একই সাথে পদোন্নতি কাজে নানাভাবে সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ, বিসিএস শিক্ষা সমিতির নেতৃবৃন্দ, আইনকর্মকর্তা, আইমজীবী, গণমাধ্যম কর্মী ও কর্তৃপক্ষকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                      Themes Created by BDITWork