র্যাব মহাপরিচালক বলেন, ‘জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। তবে রাষ্ট্রের চেয়ে সন্ত্রাসীরা বড় নয়। আমরা খুব শিগগির অস্ত্রধারী সন্ত্রাসীদের নির্মূল করব। অবৈধ কর্মকাণ্ডের আস্তানা আমরা ভেঙে গুঁড়িয়ে দেব।’
র্যাবের মহাপরিচালকের কাছে সাংবাদিকেরা জানতে চান, মাইকে ঘোষণা দিয়ে হামলা হয়েছে, তাদের চিহ্নিত করা গেছে কি না। এমন প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন, ‘বিষয়টি তদন্ত করব। হত্যাকাণ্ড ও র্যাবের ওপর আক্রমণে যারাই জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।’
এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না, জানতে চাইলে র্যাবের মহাপরিচালক বলেন, ‘তদন্তকারী কর্মকর্তা বলতে পারবেন, কারা সম্পৃক্ত আছে। খুব শিগগির এটা বেরিয়ে আসবে। মামলা প্রক্রিয়াধীন আছে। সূত্র প্রথম আলো







