নিজস্ব প্রতিবেদক রাজধানীর শনির আখড়ায় আনুমানিক দশ লক্ষ আশি হাজার টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
১। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২২/১১/২০২৫ তারিখ দুপুর অনুমান ১১.৩৫ ঘটিকার সময় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২২/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ১১.৩৫ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা হতে অ*নুমানিক ১০,৮০,০০০/- (দশ লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার* করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ মাসুদ (২৮), পিতা- রফিকুল ইসলাম, সাং- বড় আলমপুর ও ২। মো: রবিউল আলম (৩২), পিতা- মৃত ইব্রাহীম, সাং- আড়াইওড়া, উভয় থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা বলে জানা যায়।
৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
৪। মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।