শোক সংবাদ
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সহকারী মহাসচিব ও বাংলাদেশ নিউজ সিন্ডিকেট-বিএনএস এর স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার ও মহাসচিব মোঃ আলমগীর গনি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সমাপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আগামী কাল বাদ আসর ভিক্টোরিয়া স্কুল মাঠে নামাজে জানাজার শেষে রহমতগঞ্জ পারিবারিক গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হইবে।